Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬৫৮ – মোগল সম্রাট ঔরঙ্গজেব দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।
১৮৮৩ – ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৮৪ – লর্ডসে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
১৮৮৮ – ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন।
১৯৬৮ – আসামের করিমগঞ্জে দিব্যেন্দু ও জগন্ময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯১১ – মার্শাল ম্যাকলুহান, কানাডিয়ান লেখক ও তাত্ত্বিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১১ – উমাশঙ্কর যোশী, ভারতীয় বিখ্যাত বিদ্বজ্জন, কবি এবং ঔপন্যাসিক-এর জন্মদিন আজ।
১৯১৬ – জার্মান বংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও রয়টার্সের প্রতিষ্ঠিাতাপল রয়টার এদিন জন্মান।
১৯৩০ – আনন্দ বক্সী, ভারতীয় কবি ও গীতিকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৪ – চান্দু বোর্দে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এদিন জন্মান।
১৯৬০ – ভারতীয় গায়ক এবং গীতিকার অমর সিং চমকিলা –র জন্মদিন আজ।
১৯৬৮ – ভারতীয় অভিনেতা আদিত্য শ্রীবাস্তব এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৬ – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় ব্যারিস্টার এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৫ -বাঙালি সঙ্গীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author