সময় কলকাতা ডেস্ক: আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত স্বাদের মুচমুচে ভেজ স্প্রিং রোল।
উপকরণ
ময়দা
কর্নফ্লাওয়ার
পেঁয়াজ কুচি, রসুন কুচি,
গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি
সোয়া সস
ভিনিগার
গোলমরিচ গুঁড়ো
সামান্য চিনি স্বাদের জন্য
পরিমাণ মত নুন
সাদাতেল
পদ্ধতি
প্রথমে ময়দা আর ১ চামচ কর্ন ফ্লাওয়ার, পরিমাণ মত নুন ও সাদাতেল দিয়ে সবটা ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর জল দিয়ে দিয়ে ময়দা মেখে নিন। ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর লেচি কেটে নিন। লেচি গুলোকে কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে রুটির মত করে বেলে নিন। রুটি গুলির এক ধারে সামান্য তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে দিয়ে অল্প করে কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে মাখিয়ে দিতে হবে।
কম আঁচে তাওবা গরম করে তাতে রুটিগুলো সেঁকে নিতে হবে। এবার কড়ায় সামান্য তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি ও বাধাঁকপি কুচি দিয়ে সেটাকে ভেজে নিতে হবে। তাতে পরিমাণ মত নুন, দুচামচ সয়া সস, একচামচ ভিনিগার, সামান্য গোলমরিচ গুঁড়ো আর চিনি ছড়িয়ে হাল্কা ভেজে নিতে হবে। এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়ে নামিয়ে নিন।
এরপর রুটির মধ্যে সবজি গুলি দিয়ে স্প্রিং রোলের মত করে মুড়ে নিতে হবে। আর ময়দার গোলা দিয়ে রোলের মুখ সিল করে নিতে হবে। রোল পাকানো হয়ে গেলে কড়ায় তেল গরম করে রোলগুলিকে গোল্ডেন ব্রাউন ভেজে নিলেই তৈরী হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মুচমুচে ভেজ স্প্রিং রোল।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার