Home » সৎ বাবার যৌনলালসার শিকার নাবালিকা মেয়ে

সৎ বাবার যৌনলালসার শিকার নাবালিকা মেয়ে

সময় কলকাতা ডেস্ক: রক্ষকই ভক্ষক! সৎ বাবার হাতে ধর্ষণের শিকার হল মেয়ে। বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট গ্রামের ঘটনা। সৎ বাবার বিরুদ্ধে ১৪ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

বৃহস্পতিবার, বিকেলে পিতা আশরাফূল হক নিজের বাড়িতেই তার ১৪ বছরের মেয়েকে বল পূর্বক ধর্ষণ করেন। কাউকে কিছু না জানানোর জন্য তিনি হুমকিও দেন বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই কাটিয়াহাট পুলিশ ফাড়ির প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। বছর ৩৫ এর ওই ব্যক্তি তথা আশরাফুল হককে গ্রেফতার করা হয়। ওই নাবালিকাকে মেডিকেল পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়।

নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে, গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আশরাফুলকে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ওই নির্যাতিতা নাবালিকার বসিরহাট জেলা হাসপাতালে একদিকে মেডিকেল পরীক্ষা করা হবে, অন্যদিকে বিচারকের কাছে গোপন জবানবন্দী নেওয়া হবে বলেই সূত্রের খবর। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য বসিরহাট মহকুমা আদালতের কাছে আর্জি জানিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ।

About Post Author