সময় কলকাতা ডেস্কঃ ইডির অভিযানের পর তোলপাড় গোটা রাজ্য। শুক্রবার সারাদিন তল্লাশি অভিযান চালিয়ে সন্ধ্য়ায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করে ইডি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। এর মধ্যেই সামনে আসে আরও একটি নাম, মোনালিসা দাস। মোনালিসাকে নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা গিয়েছে, মোনালিসাও নাকি পার্থ চট্টোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ। মোনালিসার নামে রয়েছে অন্তত ১০ টি ফ্ল্যাট, যার সন্ধান পেয়েছে ইডি।

কে এই মোনালিসা? ২০১৪ সালে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা হিসেবে যোগ দেন তিনি। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন মোনালিসা। এমনকী অধ্যাপক হিসেবে মোনালিসার নিয়োগ নিয়েও প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। শান্তিনিকেতনে এই মোনালিসা দাসের বাড়ি। তবে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে মোনালিসার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ তা এখনও স্পষ্ট নয়। মোনালিসার বিপুল সম্পত্তির পাশাপাশি এতগুলি ফ্ল্যাট কী ভাবে হল? এর পিছনে কি পার্থ চট্টোপাধ্যায়ের হাত রয়েছে তা জানার চেষ্টা করছে ইডি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি