Home » বাজারে আসতে চলেছে মাঙ্কিপক্সের টিকা

বাজারে আসতে চলেছে মাঙ্কিপক্সের টিকা

সময় কলকাতার ডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। সারা দুনিয়ায় মাঙ্কিপক্সের বাড়াবাড়ি ঠেকাতে এবার তৎপর ইউরোপীয় ইউনিয়ন। তাদের উদ্যোগেই এবার বাজারে আসতে চলেছে এই রোগের টিকা।

জানা গিয়েছে,বায়োটেকনোলজি কোম্পানির বাভারিয়ান নর্ডিকের ইমভেনেক্স টিকা মাঙ্কিপক্সের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে। তাই এই টিকাকে বাজারে আনার অনুমতি দিল ইউরোপীয় ইউনিয়ন। তাঁদের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে দেশবাসী।

করোনার পর মাঙ্কিপক্স নিয়ে চিন্তিত ভারত-সহ গোটা বিশ্ব। এই রোগের কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থার কথাও ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে ভারতেও মাক্সিপক্সে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। দিল্লিতেও পাওয়া গিয়েছে এই রোগের ভাইরাস।

এহেন পরিস্থিতিতে ব্যাভারিয়ানের প্রধান নির্বাহী পল চ্যাপলিন জানিয়েছেন, এই টিকা বিশ্ববাসীকে মাঙ্কিপক্সের সংক্রমণ এড়াতে সাহায্য করবে। তবে এই টিকা উৎপাদনের ক্ষেত্রে আরও বিনিয়োগ এবং জৈবিক প্রস্তুতির কাঠামোগত পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলেই জানা গিয়েছে।

About Post Author