সময় কলকাতা ডেস্কঃ আজ ২৯ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৭৬ – ডা মহেন্দ্রলাল সরকার উচ্চ শিক্ষার জাতীয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স কলকাতায় প্রতিষ্ঠা করেন।
১৮৯৯ – যুদ্ধ ও যুদ্ধপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়।
১৯১১ – কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ইষ্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে হারিয়ে প্রথম আইএফএ শীল্ড লাভ করে।
১৯৫৭ – আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।
১৯৫৮ – মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা প্রতিষ্ঠিত হয়।
২০০৫ -জ্যোর্তিবিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৩ – বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৮ – বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক দীনেশরঞ্জন দাশ-এর জন্মদিন আজ।
১৯০৪ – ভারতীয় শিল্পপতি জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা এদিন জন্মান।
১৯৫৩ – ভজন ও গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক অনুপ জালোটা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫৯ – ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯১ – ঊনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৬ -ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী ভারতরত্ন অরুণা আসফ আলী-র প্রয়াণ দিবস আজ।
২০০৪ – বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় এদিন প্রয়াত হন।
২০১৮ – বাঙালি ঔপন্যাসিক এবং গল্পকার রমাপদ চৌধুরীর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি