Home » বিশ্ব হেপাটাইটিস দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব

বিশ্ব হেপাটাইটিস দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়, যার উদ্দেশ্য হল বিশ্ব জুড়ে হেপাটাইটিস রোগ-নির্ণয়, তার প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা গড়ে তোলা। ২০১১ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্ব হেপাটাইটিস দিবসটিকে স্বীকৃতি দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাইরাস ঘটিত হেপাটাইটিস নির্মূলকরণের লক্ষ্য কর্মসূচিকে (২০৩০) সফল করতে এই দিবসের বিশেষ ভূমিকা রয়েছে। নোবেল বিজয়ী বিজ্ঞানী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ হেপাটাইটিস-বি ভাইরাসের আবিষ্কার করেন, এই রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা ব্যবস্থা উন্নত করেন এবং টিকাকরণ শুরু করেন। চিকিৎসাবিদ্যায় তাঁর এই অবদানকে স্বীকৃতি জানাতে ২৮ জুলাই তাঁর জন্মদিনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়।

হেপাটাইটিস হল যকৃতের এক প্রকার প্রদাহ। পাঁচ ধরনের হেপাটাইটিস রয়েছে, হেপাটাইটিস এ,বি,সি,ডি এবং ই। হেপাটাইটিস বি এবং সি দীর্ঘস্থায়ী সংক্রমণ তৈরি করে, দীর্ঘ সময় কখনও কখনও বছর বা দশক ধরে এর কোনও লক্ষণ বা উপসর্গ দেখা যায় না, এবং তারপরে এটাই লিভার ক্যানসারের মূল কারণে পরিণত হয়। হেপাটাইটিস বি এবং সি একসঙ্গে মৃত্যুর সর্বাধিক সাধারণ কারণ হিসাবে পরিচিত, প্রতি বছর ১.৩ মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটে।

About Post Author