সময় কলকাতা ডেস্কঃ এই বছর আমের ফলন খুবই কম। তাই না খুশ কৃষকরা। রাজ্যের বিভিন্ন বাজারে ভালো পাকা আম বিকিয়েছে ৫০ থেকে ৮০ টাকা দরে। তবে ফলন কম হলেও, তার আঁটি সংগ্রহে ভাটা পড়েনি। সেই আঁটি নিয়ে পূর্বস্থলীর রেলবাজার এলাকায় জমে উঠেছে পাইকারি বাজার। আমের আঁটিও এই রাজ্যে মহার্ঘ্য। পূর্বস্থলী স্টেশনে ৪ নম্বর প্লাটফর্মের শীতলামন্দিরের কাছে এই বাহারি পাইকারি বাজার বসেছে। রোজ ভোরে আলো ফুঁটলেই এলাকার কয়েকশো মহিলা, কিশোর মিলে রেলপথে আমের আঁটির সন্ধানে বেরিয়ে যান। ধাত্রীগ্রাম, জিরাট, খামারগাছি, ব্যান্ডেল, কাটোয়া, দাঁইহাট এলাকা থেকে উদ্ধার করা হয় পরিত্যক্ত আমের আঁটি।
এরপর দুপুর ২ টো নাগাদ তাঁরা ট্রেন ধরেই ফিরে আসে পূর্বস্থলীর পাইকারি বাজারে। বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয় সেই সমস্ত আমের আঁটি। দিনের শেষে এই ছোটো চারা বিক্রি করেই তাঁদের আয় হয় ২০০-৩০০ টাকা। জানা গিয়েছে, এক একটি ছোট্ট গাছ সহ আমের আঁটি বিকোচ্ছে ৫০ পয়সা থেকে ৮০ পয়সা দরে।

সেই ব্যবসায়ীরাই এই চারাগাছ নিয়ে গিয়ে হুগলী, উত্তর চব্বিশ পরগনা সহ ভিন রাজ্যে বিহারের নার্সারিতে বিক্রি করেন। যদিও এই পাইকারি বাজার চলে বছরে মাত্র ২০ থেকে ২৫ দিনের জন্যে। তারপর মরসুম পেরিয়ে গেলে ফের আমের অপেক্ষা করেন ব্যবসায়ীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী