সময় কলকাতা ডেস্ক: প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ এর পর তবে কি আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ? যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দেশবাসী। পরিসংখ্যান বলছে, একটানা তিন দিন ধরে দেশের সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তবে সক্রিয় রোগীর সংখ্যায় আপাতত স্বস্তি। এই মুহুর্তে মহারাষ্ট্রের করোনা সংক্রমনের হার সবথেকে বেশি। কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের পরিসংখ্যান নিয়েও চিন্তায় স্বাস্থ্য দপ্তর।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য জানাচ্ছে, দেশে গত একদিনে করোনা থাবা বসিয়েছে ২০,৪০৮ জনের শরীরে। দেশে এখনও পর্যন্ত মোট করোনার কবলে পড়েছেন ৪ কোটি ৪০ লক্ষ ১৩৮ জন মানুষ । বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৩৮৪ জন। দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৩০ হাজার ৪৪২ জন মানুষ। সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ।

করোনা যুদ্ধে জয়ী হতে একমাত্র হাতিয়ার টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে ডোজ করোনার টিকা পেয়েছেন প্রায় ২০৪ কোটি মানুষ। সংক্রমণে লাগাম টানার জন্য ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?