সময় কলকাতা ডেস্কঃ ফের বিপাকে শিবসেনা নেতা। শিবসেনা সাংসদের বিরুদ্ধে ভাকোলা থানায় শ্লীলতাহানির অভিযোগ এনে এফআইআর করে স্বপ্না পাটকর নামে এক মহিলা সাক্ষী। ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন ওই মহিলা।
টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে ইডি। পাশাপাশি, তাঁর বাড়ি থেকে নগদ ১১ লক্ষেরও বেশি টাকা ও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার মধ্যে ১০ লাখ টাকা একটি আলাদা খামে রাখা ছিল। সেই খামের উপর লেখা ছিল একনাথ শিন্ডের নাম । সোমবারই সাংসদকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সঞ্জয় রাউতের গ্রেফতারির ঘটনায় মুখ খুলেছেন একনাথ শিন্ডে।
রবিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুইবার সমন এড়িয়ে যায় সঞ্জয় রাউত। ২৭ জুলাই ইডি তলব করেছিল সঞ্জয় রাউতকে। ইডির তলব কার্যত এড়িয়ে গিয়েছিলেন সঞ্জয় রাউত।
এদিকে রবিবার সকালেই ইডির তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে পূর্ব মুম্বাইয়ে শহরতলী বান্দুতে সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশী চালায়। জানা গিয়েছে,একটি পুরনো মামলার অর্থ পাচারের অভিযোগে এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্ত চলাকালীন এদিন একটি টুইটে সঞ্জয় রাউত জানান, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা। শিবসেনা ছাড়বেন না, একথাও তিনি একটি টুইট করে জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগেও ১ জুলাই ১০ ঘণ্টা ধরে সঞ্জয় রাউতেকে জেরা করেছিল ইডি৷ এরপর ২০ জুলাই আবারও সঞ্জয়কে তলব করা হয়৷ কিন্তু সেসময় তিনি হাজিরা দেননি৷ এরপর ২৭ জুলাই তাঁকে ফের ডাকা হলে সংসদের অধিবেশনে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা দেননি সঞ্জয় রাউত৷ এদিকে একাধিকবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন সঞ্জয় রাউত। কিন্তু উদ্ভব ঠাকরের সরকারের পতনের পরও, তাঁর শিবিরে রয়েছেন সঞ্জয় রাউত।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির