Home » সাময়িক স্বস্তি দিয়ে কিছুটা কমলো সংক্রমণ

সাময়িক স্বস্তি দিয়ে কিছুটা কমলো সংক্রমণ

সময় কলকাতা ডেস্ক : টানা ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে এবার কিছুটা স্বস্তি। বেশ অনেকটা কমলো করোনা সংক্রমণ। তবে বেড়েছে পজিটিভিটি রেট। এই পরিসংখ্যানে কিছুটা স্বস্তি মিললেও পুরোপুরি চিন্তা মুক্ত হতে পারছেনা স্বাস্থ্য মহল। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লিতে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৭৩৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২০লক্ষ ৯৪ হাজার ৩২৭ জন। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৩৪ জনের। এখনও পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ২১১ জনের।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৮২ হাজার ২৪৩ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ।এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ২০৪ কোটি ২৮ লক্ষেরও বেশি মানুষ ডোজ করোনার টিকা পেয়েছেন।

রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও বীরভূম। উত্তর দিনাজপুরে গত একদিনে আক্রান্তের কোন হদিশ মেলেনি।

 

About Post Author