সময় কলকাতা ডেস্কঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। একটি মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ উত্তর-পূর্ব ওয়াশিংটনের ক্যাপিটেল হিল এলাকায় ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই মেট্রোপলিটন পুলিশ বিভাগ একটি টুইট করে জানিয়েছে,ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি। পাশাপাশি পুলিশের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় নিহতের সংখ্যার কথা উল্লেখ করা হয়নি।
সূত্রের খবর, বন্দুকবাজের গুলিতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। জখমও হয়েছেন বেশ কয়েকজন। পাশাপাশি এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন ঘটনায় মোট ১৫টি গুলির আওয়াজ শোনা গেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।

উল্লেখ্য,আমেরিকায় বন্দুকবাজের হামলা ক্রমশ বৃদ্ধি পেয়েছে বলেই অভিযোগ উঠছে। এর আগেও রবিবার ফ্লোরিডায় বন্দুকবাজের হামলায় সাত ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন। অজ্ঞাতপরিচয় হামলাকারী হঠাৎ একটি হ্যান্ডগান বের করে ভিড়ের মধ্যে গুলি চালায় বলে জানায় একটি মার্কিন সংবাদমাধ্যম। এর আগে টেক্সাসেও বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছিল।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?