সময় কলকাতা ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে হ্যাকার হানার আশঙ্কা। কারচুপি করে আস্ত ব্যালট পেপার বদলে দেওয়ার মতলবেই এই কাণ্ড, দাবি বিশেষজ্ঞদের। এই চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে ব্রিটেনের সরকারি যোগাযোগ দপ্তর। এই হ্যাকার বিপত্তির জেরে নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার থেকে পোস্টাল ব্যালট জারি হওয়ার কথা। গোপন কোড সহ এই ব্যালটের মাধ্যমেই দেশজুড়ে প্রায় ১ লক্ষ ৬০ টোরি অর্থাৎ কনজারভেটিভ পার্টির সদস্যরা পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে চলেছেন।
কিন্তু হ্যাকার হানার ঘটনা প্রকাশ্যে আসায় আপাতত ব্যালট পেপার বিতরনের কাজ বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই ১১ আগস্টের আগে ভোটদাতাদের হাতে ব্যালট পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। এবার ৫ সেপ্টেম্বর ফলাফল ঘোষণার দিনক্ষণ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও বাড়ছে।
ব্রিটেনের ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার’এর তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, ব্যালটগুলির কোডের সঙ্গে কারচুপি করে জনমত বদলানোর ফন্দি আঁটছেন হ্যাকাররা। তাই ওই ব্যালটগুলিতে আরও বেশকিছু সিকিউরিটি ফিচার যোগ করা হবে নিরাপত্তার খাতিরে।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা