সময় কলকাতা ডেস্কঃ শীতলকুচির নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মণ। নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন বিধায়ক বরেন চন্দ্র বর্মন। পাশাপাশি, নিহতদের পরিবারকে কেন্দ্রের পক্ষ থেকে যে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তাও জানান বরেনচন্দ্র বর্মণ।

এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন শীতলকুচির তৃণমূল বিধায়ক। তিনি রাজ্য সরকারকে কটাক্ষের সুর চড়িয়ে এদিন বলেন, রাজ্য সরকার দ্বিচারিতা রাজনীতি করছে। পাশাপাশি তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন,‘বগটুই এর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে পদার্পণ করতে পেরেছিলেন কিন্তু শীতলকুচিতে পূর্ন্যার্থীরা নিহত হলেও সেখানে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোন মন্ত্রী এখনও পর্যন্ত আসতে পারেননি।’
উল্লেখ্য,সোমবার কোচবিহার থেকে জল্পেশের শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ১০ জন পূণ্যার্থীর। পাশাপাশি ১৫-১৬ জন পূণ্যার্থী আহত হয়েছেন। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই গাড়িটিতে ডিজে চলছিল। গাড়িতে থাকা জেনারেটর দিয়েই ডিজে বাজানো হয়েছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে এই ঘটনার পরই নড়েচড়ে বসে জলপাইগুড়ির পুলিশ প্রশাসন। ডিজে বা বক্স বাজিয়ে জল্পেশ যাত্রা নিষিদ্ধ করেছে জলপাইগুড়ির পুলিশ প্রশাসন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী