সময় কলকাতা ডেস্কঃ আজ ৫ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৯২-‘দি ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস ও ন্যাশনাল আর্ট গ্যালারি’ প্রতিষ্ঠিত হয়।
১৯০৫-বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।
১৯৭৮-ভারতের কলকাতায় অহীন্দ্র মঞ্চ স্থাপিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৯ – ভারতের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মুজফ্ফর আহমদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৪ – অতুল সুর, বিশিষ্ট ইতিহাসবিদ,নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ,লেখক ও কলকাতার বিশেষজ্ঞ এদিন জন্মান।
১৯৩০ – মার্কিন নভোচারী, যিনি চাঁদে প্রথম অবতরণ করেন নীল আর্মস্ট্রং-এর জন্মদিন আজ।
১৯৪০ – অধ্যাপক ড. অনুপম সেন – উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়; সমাজবিজ্ঞানী এবং একুশে পদক বিজয়ী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ – ভারতীয় অভিনেত্রী কাজল-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৭৭৫ – মহারাজা নন্দকুমার, বৃটিশ ভারতে কর কর্মকর্তা আজকের দিনে প্রয়াত হন।
১৮৯৫ -সমাজতন্ত্র ও মার্কসবাদের অন্যতম প্রবক্তা ফ্রেডরিখ এঙ্গেলস-এর প্রয়াণ দিবস আজ।
১৯৩২ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী অতুল সেন এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি