সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ১৯২ রানের টার্গেট তাড়া করলে একজনকে হলেও রান পেতে হয়। অথচ ওয়েস্টইন্ডিজ একাদশের একজনও ২৪ পেরোতে পারলেন না। নিকোলাস পুরান আর পাওয়েল দুজনেই ২৪ রান করে আউট হলেন। ভারতের ৫ উইকেটে১৯১ রানের জবাবে ১৩২ রানেই শেষ হয় ওয়েস্টইন্ডিজ ইনিংস। ৩-১ ফলাফলে এগিয়ে একটি ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ নিজেদের পকেটে পুরল ভারত।

চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় পেসাররা ছিলেন একইসাথে কৃপণ ও ঘাতক। ক্রমাগত সাফল্য দেখিয়ে চলেছেন তরুণ অর্শদীপ সিং। শনিবারও ১২ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়লেন তিনি। চরম ব্যর্থতা থেকে অসামান্য প্রত্যাবর্তন ঘটালেন আবেশ খান। ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ আবেশ খান। আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে রোহিত -সূর্য যে ঝড় তোলেন ইনিংসের শেষ ১১ বলে সেই ঝড় সাইক্লোন হয়ে দেখা দেয় অক্ষর প্যাটেল ও সঞ্জু স্যামসনের ব্যাটে। ৮ বলে ২০ রান করেন অক্ষর। সর্বোচ্চ রান করেন ঋষভ। তাঁর সংগ্রহ ৪৪। ওয়েস্টইন্ডিজ বোলিং এদিন ছিল হতশ্রী।দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের নায়ক ম্যাককয় ৪ ওভারে দেন ৬৬ রান। ব্যাট করতে নেমে কখনও ঘুরে দাঁড়াতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার