Home » ৭ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

৭ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

সময় কলকাতা ডেস্কঃ কমেছে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা তবে বেড়েছে অ্যাকটিভ কেস। এই পরিসংখ্যানে কিছুটা স্বস্তি মিললেও চিন্তা মুক্ত হতে পারছেনা স্বাস্থ্য মহল। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে দেশের ৭ রাজ্যে। এই মুহুর্তে দিল্লি, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার করোনার পজিটিভিটি রেট সবচেয়ে বেশি। এই সাত রাজ্যকেই সতর্কতামূলক পদক্ষেপ কার্যকর করার নির্দেশ দিয়ে চিঠি দিল কেন্দ্র।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩৮ জন। এই নিয়ে দেশের মোট করোনা আক্রান্তের  সংখ্যা  ৪ কোটি ৪১ লক্ষ ৪৫ হাজার। সংক্রমণ কমলেও বেড়েছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৯৩৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪০ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৬৮৯।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৮৪ হাজার ১১০ জন করোনা থেকে মুক্ত হয়ে  ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকা পেয়েছেন প্রায় ২০৬ কোটি ২১ লক্ষের বেশি মানুষ।

About Post Author