সময় কলকাতা ডেস্কঃ
আজ ৮ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১৯তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৬৪ – জেনেভায় রেডক্রস গঠিত হয়।
১৯০৬ – বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪৯ – ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৯৫৫ – জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০১ – সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী আর্নেস্ট লরেন্স আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৮ – ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক বিলায়েত খাঁ-এর জন্মদিন আজ।
১৯৩০ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বেগম ফজিলাতুন্নেসা এদিন জন্মান।
১৯৩১ – রজার পেনরোজ, ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭৫ – প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায় আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৭ – আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়,খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীতপরিচালক-এর প্রয়াণ দিবস আজ।
২০০৯ – বিশিষ্ট বাঙালি গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় এদিন প্রয়াত হন।
২০২১ – বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম-এর প্রয়াণ দিবস আজ।
More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি