সময় কলকাতা ডেস্কঃ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গেছেন নীতিশ কুমার। যেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন, সেখানেই নীতিশ কুমারের অনুপস্থিতি জাতীয় রাজনীতির ময়দানে আরেকটি জল্পনার সৃষ্টি করল। নীতি আয়োগ এর বৈঠকে নীতিশ কুমার অনুপস্থিত থাকার কারণে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে জল্পনা উঠতে শুরু করেছে, তাহলে কি দীর্ঘদিনের বিজেপি -নীতিশ সম্পর্কে চির ধরেছে?
চলতি বছরের ১৭ জুলাই থেকে এই নিয়ে চতুর্থবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও অনুপস্থিত রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দল ইউনাইটেড সুপ্রিমো নীতিশ কুমার। যদিও নীতি আয়োগের বৈঠকে নীতিশ কুমারের অনুপস্থিতির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, করোনার প্রভাব বৃদ্ধির কারণেই তিনি অনুপস্থিত হয়েছেন নীতি আয়োগের বৈঠকে। সূত্রের খবর, তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ না দিলেও রবিবারে তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে যোগাযোগ করেছেন। জুলাই মাসেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে গিয়েছিলেন তিনি।

চলতি বছরেও জাতীয় পতাকা এবং স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ঢাকা মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকে ছিল। সেই বৈঠকেও স্বভাবসিদ্ধ ভাবে অনুপস্থিত ছিলেন নিতীশ কুমার। বিধানসভা পরিষদের ৭ জন নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানের কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজিত বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য একটি নৈশ ভোজ এড়িয়ে গিয়েছিলেন নিতীশ কুমার।
অন্যদিকে, মঙ্গলবার জনতা দল ইউনাইটেড- এর সমস্ত সাংসদ বিধায়ক দের নিয়ে একটি সংসদীয় বৈঠক ডেকেছেন নিতীশ কুমার। সেই বৈঠকে বিজেপির সঙ্গে সম্পর্ক এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে বলেই মত রাজনৈতিক মহলে। যদিও জনতা দল ইউনাইটেড এর বর্ষীয়ান নেতা কে সি ত্যাগী জানিয়েছেন শুধুমাত্র সংসদদের নিয়ে দলীয় আলোচনাই হবে।

জনতা দল ইউনাইটেড এর পক্ষ থেকে বিজেপির সঙ্গে সম্পর্কের চিড়ের সম্ভাবনা নস্যাৎ করা হলেও রাজনৈতিক মহলের ধারণা লাগাতার নরেন্দ্র মোদির একাধিক বৈঠকে অনুপস্থিত থাকা ,কার্যত বিজেপির থেকে দূরত্ব বজিয়ে চলার লক্ষণ। সে ক্ষেত্রে কিছুটা হলেও বিজেপি-নীতিশ সম্পর্কে চিড় ধরেছে একথাই মানছেন রাজনৈতিক মহল।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?