Home » ফের উর্ধ্বমুখী করোনা!আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

ফের উর্ধ্বমুখী করোনা!আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

সময় কলকাতা ডেস্কঃ ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। এর মধ্যেই ফের মারণ ভাইরাসে আক্রান্ত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার করোনার কবলে কংগ্রেস নেত্রী। জানা গিয়েছে আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

গত একদিনে এক ধাক্কায় বেশ অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা। তবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে রাজধানী দিল্লিতে। এছাড়াও কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে।

 

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,০৪৭ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ২৬১ জন। দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৬ হাজার ৮২৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৫ লক্ষ ৩৫ হাজার ৬১০ জনকরোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ। দেশে এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ২০৭ কোটির বেশি মানুষ।

About Post Author