Home » স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মঘাতী স্বামী

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মঘাতী স্বামী

সময় কলকাতা ডেস্কঃ আর্থিক অনটন থেকে পারিবারিক অশান্তি, যার জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হলেন গুণধর স্বামী। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুর থানার টুকুরিয়া পাট এলাকার ঘটনা। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত স্ত্রীর নাম কেকা কোলে এবং স্বামী অশোক কোলে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোকবাবু পেশায় একজন সবজি বিক্রেতা। তিনি বেশ কয়েক দফায় বিভিন্ন রকমের ব্যবসা করেছিল। ব্যবসার মন্দার কারণেই একাধিক জায়গায় মোটা টাকা ধার নেন অশোকবাবু। যার জেরে দীর্ঘদিন ধরেই ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। একইভাবে মঙ্গলবার রাতেও তাঁদের মধ্যে ঝামেলা হয়। তারপর রাতে খাওয়া দাওয়া করে পরিবারের সকলেই ঘুমিয়ে পরে। ভোরবেলা ওই দম্পতির ছোট মেয়ে ঘর থেকে বের হতে গিয়ে বুঝতে পারেন বাইরে থেকে তালা বন্ধ। কোনভাবে অন্যদের সহযোগিতায় ঘর থেকে বের হয়ে দেখেন পাশের ঘরে তার মায়ের গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তা দেখেই চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসে। এরপরই স্থানীয়রা দেখেন বাড়ির পাশেই গোয়াল ঘরে অশোকবাবু গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পরে যায়।

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে আর কোন কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অশান্তির জেরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেছে অশোকবাবু। এরপর গোয়ালঘরে গিয়ে নিজে আত্মঘাতী হয়েছেন তিনি।

About Post Author