Home » কাতার ফুটবল বিশ্বকাপের সময়সূচিতে পরিবর্তন

কাতার ফুটবল বিশ্বকাপের সময়সূচিতে পরিবর্তন

সময় কলকাতা ডেস্কঃ কাতার ফুটবল বিশ্বকাপ সূচিতে আসতে পারে বড়সড় বদল। জানা গিয়েছে,এগিয়ে আনা হতে পারে কাতার ফুটবল বিশ্বকাপ উদ্বোধনের দিন। এর আগে উদ্বোধনের দিন ঘোষণা হয়েছিল ২১ নভেম্বর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপের সূচিতে সামান্য পরিবর্তন করা হবে। কাতার ফিফা বিশ্বকাপের উদ্বোধন হতে পারে ঘোষিত দিনের একদিন আগেই। অর্থাৎ ২০ নভেম্বর কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হতে পারে। ২১ নভেম্বর সেনেগাল বনাম নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড বনাম ইরান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গিয়েছে,কাতার বিশ্বকাপ আর ১০০ দিনের মতো বাকি আছে। তবে ২১ নভেম্বরের সূচিতে কোনও পরিবর্তন আনা হবে না। শুধু উদ্বোধনের দিনই পরিবর্তন হবে। ইতিমধ্যেই উদ্বোধনের দিন ২০ নভেম্বর এগিয়ে আনার কথা চলছে। সাধারণত বিশ্বকাপের প্রথম ম্যাচে হোস্ট নেশনের খেলা থাকে। সেক্ষেত্রে এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পরই কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হতে পারে কাতার ফুটবল বিশ্বকাপ। আপাতত পুরো বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে।

২০০৬-এ জার্মানি বিশ্বকাপ থেকে আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচ খেলার প্রচলন শুরু হয়েছিল। এরপর ২০১০-এ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল এবং ২০১৮ সালে রাশিয়া আয়োজক হিসেবে উদ্বোধনী ম্যাচ খেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার কাতারও উদ্বোধনী ম্যাচ খেলবে।

About Post Author