Home » বাংলাদেশে জলমগ্ন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র

বাংলাদেশে জলমগ্ন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র

অমিত পাল, বাংলাদেশ প্রতিনিধি,সময় কলকাতা :

বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন অঞ্চলে এক দিকে পূর্নিমার জেরে বঙ্গোপসাগরে জলস্ফীতি,আর অন্যদিকে নিম্নচাপের বৃষ্টি। তার জেরে জলমগ্ন হয়ে পড়ছে বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র।

সাগরের জল দিনের বেলায় দুই থেকে তিন ফুট ফুলে ফেঁপে উঠছে। সেই জল ভাসছে প্রজনন কেন্দ্রে।চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবিরের দাবি,প্রজনন কেন্দ্র জলমগ্ন হলেও বন্যপ্রানীর মৃত্যুর কোন ঘটনা ঘটেনি।তবে অঞ্চল জলমগ্ন হওয়ার কারনে প্রজননে সমস্যা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশের মোঙলা আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক অমরেশ চন্দ্র ঢালী অবশ্য আশার বাণী শুনিয়েছেন।নিম্নচাপের ফলে একটানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হলেও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হয়ে যাচ্ছে বলেই তিনি জানিয়েছেন।জোয়ারের জল ৪ ফুট পর্যন্ত বাড়লেও শনিবার বৃষ্টি কমলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার বার্তা আবহাওয়া দফতরের।।

About Post Author