Home » ফের রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র

ফের রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র

সময় কলকাতা ডেস্ক: কিছুটা স্বস্তি মিলেছে করোনা পরিসংখ্যানে‌। কমল করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। তবে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে রাজধানী দিল্লিতে। এছাড়াও কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে।দেশজুড়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য যাতে করোনা সংক্রমণ হাতের বাইরে না চলে যায়, তার জন্য নতুন করে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৮১৫ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা  ১ লক্ষ ১৯ হাজার ২৬৪ জন। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৯৯৬ জনের।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৫ লক্ষ ৯৩ হাজার ১১২ জন করোনা থেকে মুক্ত হয়ে  ঘরে ফিরে গিয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০,০১৮ জন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ডোজ করোনার টিকা পেয়েছেন ২০৭ কোটি ৭১ লক্ষের বেশি। তার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৫ লক্ষ।

About Post Author