Home » প্রয়াত আলোড়ন জাগানো লেসবিয়ান হলি অভিনেত্রী

প্রয়াত আলোড়ন জাগানো লেসবিয়ান হলি অভিনেত্রী

সময় কলকাতা ডেস্ক : হলিউডের খ্যাতনামা অভিনেত্রী অ্যান হেচে প্রয়াত।গাড়ি দুর্ঘটনার কয়েকদিন পরে থেমে গেল অভিনেত্রীর হৃদস্পন্দন , যদিও  কালের আখরে লেখা থাকবে অভিনয় জগতে তাঁর অনন্য অবদান, থেমে যাবে না এলেন ডিজেনারেসের সঙ্গে তাঁর হাই প্রোফাইল সমকামী সম্পর্ক নিয়ে চর্চার অধ্যায়।  পেশাদারী জীবন ও ব্যক্তিগত জীবনে অসামান্যতার কারণে খ্যাতি ও আলোচনার চূড়ায় পৌঁছেছিলেন অ্যান হেচে । ৫৩ বছর বয়সে চলে গেলেন তিনি।

৫ আগস্ট গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন, তাঁর ব্রেন ডেথ হয়েছিল, অবশেষে লস এঞ্জেলসে দুর্ঘটনার নদিন পরে তাঁর মৃত্যুর কথা ঘোষণা করা হয় আনুষ্ঠানিক ভাবে। হেচের পরিবারের মুখপাত্র হলি বেয়ার্ড রবিবার রাতে জানান, “অ্যান হেচের লাইফ সাপোর্ট শান্তিপূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য গত শুক্রবার, ৫ অগাস্ট,  লস এঞ্জেলসের মার ভিস্তা আবাসিক এলাকার আশেপাশের একটি বাড়িতে তার গাড়ি দ্রুত গতিতে ধাক্কা মারে।মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত এবং মারাত্মকভাবে পুড়ে যাওয়া হেচেকে গাড়ি থেকে টেনে বের করা হয়। লস অ্যাঞ্জেলেসের ওয়েস্ট হিলস হাসপাতালের গ্রসম্যান বার্ন সেন্টারে নিয়ে যাওয়া হয়।হেচেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল যদি তার অঙ্গ দান করা যায়।  কিন্ত সব প্রচেষ্টা বিফলে যায়।

নব্বই দশকের চলচ্চিত্রে সাড়াজাগানো অভিনেত্রী হিসেবে হেচের উত্থান ঘটে।ভলকানো, সাইকো, ডনি ব্রাসকো এবং সিক্স ডেস সেভেন নাইটসের, গাস ভ্যান সান্ট রিমেকে ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত।একাধিক টিভি ফিল্মে কাজ করেছেন তিনি।হেচে ডেটাইম সোপ অপেরা আনাদার ওয়ার্ল্ডে তার কর্মজীবন শুরু করেন, যার জন্য তিনি ১৯৯১ সালে একটি ডেটাইম এমি পুরস্কার অর্জন করেন।

কিন্তু হেচের ব্যক্তিগত জীবনই সম্ভবত আরও বেশি খ্যাতির দিকে পরিচালিত করেছিল। অভিনেত্রী ও কমেডিয়ান এলেন ডিজেনারেসের সাথে তার সমকামী সম্পর্কের ফলে তিনি একজন লেসবিয়ান আইকন হয়ে ওঠেন।১৯৯৭ সাল থেকে ২০০০ পর্যন্ত ডিজেনারেসের সঙ্গে চুটিয়ে ডেটিং করেছেন হেচে। ডিগেনারেস তাঁর প্রাক্তন হেচের মৃত্যুতে টুইট করেছেন, শোকও প্রকাশ করেছেন।।

About Post Author