সময় কলকাতা ডেস্কঃ এখন আপাতত সুস্থ হওয়ার পথে বিখ্যাত লেখক সলমন রুশদি।
গত সপ্তাহেই নিউইয়র্কের একটি সভামঞ্চে সলমন রুশদিকে ছুরিকাঘাত করা হয়। এই লেখককে মঞ্চে ছুরিকাঘাত করে হাদি মাটার নামে ২৪ বছরের এক যুবক ।তার কথা বলতে গিয়ে হাদির মা সালভানা ফিরদৌস বলেন, হাদি তার বাবার সঙ্গে দেখা করতে লেবাননে যান সেখান থেকে ফিরেই হাদির মানসিকতা পুরোপুরি ভাবে পরিবর্তিত হয়ে যায়। লেবানন থেকে ফিরেই হাদি নিজেকে ঘরবন্দী করে ফেলে সে প্রায় মাস ছয়েক কারও সঙ্গে কথা বলেনি। এমনকি সে তার বোনেদের সঙ্গেও কথা বলেনিয। সে তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত, একদিন সে মাকে জিজ্ঞেস করে আমাকে কেন পড়াশোনা করানো হল, কেন ধর্মীয় বিষয়ে উৎসাহ দেওয়া হল না? হাদির মায়ের বয়ান অনুযায়ী হাদি দিনের বেলায় ঘুমাতো আর রাতের বেলায় বেরিয়ে যেত।
লেখক রুশদিকে ছুরিকাঘাত করার এই ঘটনাটি হাদির মা সালভানা ফিরদৌস জানার পর দুঃখ প্রকাশ করেন এবং তিনি জানান তারা খুবই মর্মাহত এরপরই হাদির দুই বোনকে বড় করার স্বার্থে হাদির সঙ্গে তার মা কোন সম্পর্ক রাখতে চান না বলে জানিয়ে দেন।

প্রসঙ্গত, সলমান রুশদিকে ঘাড়ে এবং তলপেটে আঘাত করে হাদি। এ প্রসঙ্গে চিকিৎসকরা জানান, এই আঘাতের জন্য ভবিষ্যতে সালমান রুশদি একটি চোখের দৃষ্টি হারাতে পারেন। তবে আপাতত সুস্থতার পথে সলমন রুশদি।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?