Home » খাদে জওয়ানদের বাস! মৃত ৬

খাদে জওয়ানদের বাস! মৃত ৬

সময় কলকাতা ডেস্কঃ জম্মু-কাশ্মীরে নদীতে পড়ে গেল নিরাপত্তা বাহিনীর জওয়ানদের একটি বাস। জানা গিয়েছে, ওই বাসে করেই অমরনাথ যাত্রার ডিউটি থেকে ফিরছিলেন জওয়ানরা। এই দুর্ঘটনায় অন্তত ৬ জওয়ানের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন, এমনটাই খবর।

জানা গিয়েছে, বাসটিতে মোট ৩৯ জন জওয়ান ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন ইন্দো–টিবেতান বর্ডার পুলিশের জওয়ান এবং দু’‌জন কাশ্মীর পুলিশের আধিকারিক ছিলেন । তাড়াতাড়ি শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হয়। সেখানকার সেনা হাসপাতালে আহত জওয়ানদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় অন্তত ১৯টি অ্যাম্বুল্যান্স। বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের দলতে প্রস্তুত রাখা হয়েছে। ছয় জওয়ানের মৃতদেহ পহেলগাঁওয়ের সিভিল হাসপাতালে রাখা হয়েছে।

মঙ্গলবার চন্দনওয়াড়ি থেকে পহেলগাঁওয়ে দিকে যাচ্ছিল বাসটি । কিন্তু গন্তব্যে আসার আগেই ব্রেক ফেল হয়ে এই দুর্ঘটনা ঘটে। ফলে নদীতে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এই দুর্ঘটনায় মৃত ছয় জওয়ানই ইন্দো–টিবেতান বাহিনীর সদস্য বলে প্রাথমিকসূত্রে খবর।

About Post Author