Home » করোনা গ্রাফে স্বস্তি

করোনা গ্রাফে স্বস্তি

সময় কলকাতা ডেস্ক : বেশ অনেকটা কমলো করোনা সংক্রমণ। দশ হাজারের নিচে নামলো গ্রাফ। এই পরিসংখ্যানে কিছুটা স্বস্তি মিললেও পুরোপুরি চিন্তা মুক্ত হতে পারছেনা স্বাস্থ্য মহল। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ উদ্বেগজনক। রাজধানী দিল্লি ছাড়াও মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে। এর মধ্যেই আবার মাথাচাড়া দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮,৮১৩ জন। সংক্রমণের পাশাপাশি একলাফে অনেকটাই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা । বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ২৫২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৯ জন।  এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯৮।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৩৮ হাজার ৮৪৪ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৬ শতাংশ।দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকা পেয়েছেন প্রায় ২০৮ কোটি ৩১ লক্ষেরও বেশি মানুষ।

About Post Author