Home » নিম্নমুখী দেশের করোনা গ্রাফ

নিম্নমুখী দেশের করোনা গ্রাফ

সময় কলকাতা ডেস্ক : বেশ অনেকটা কমলো করোনা সংক্রমণ। দশ হাজারের নিচে নামলো গ্রাফ। এই পরিসংখ্যানে কিছুটা স্বস্তি মিললেও পুরোপুরি চিন্তা মুক্ত হতে পারছেনা স্বাস্থ্য মহল। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। রাজধানী দিল্লি ছাড়াও মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে। এর মধ্যেই আবার মাথাচাড়া দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২ জন। সংক্রমণের পাশাপাশি অনেকটা কমেছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৫৮ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ১৩৪। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৫৪ হাজার ৬৪ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকা পেয়েছেন ২০৮ কোটি ৫৭ লক্ষের বেশি।

পাশাপাশি, একধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৭৫ জন। সোমবার যা ছিল ২৭০। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ জনের। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। আক্রান্ত ৬০ জন। ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুরে সংক্রমিতের সংখ্যা শূন্য। পজিটিভিটি রেট ৫ শতাংশের নিচে।

About Post Author