Home » বায়ু দূষণের শীর্ষে দিল্লি ও কলকাতা

বায়ু দূষণের শীর্ষে দিল্লি ও কলকাতা

সময় কলকাতা ডেস্কঃ বায়ু দূষণ মানব সভ্যতার কাছে এখন সবচেয়ে বিপদের এক নাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানিজশন অর্থাৎ হু-র বায়ু দূষণ নির্দেশিকা এবং পরিমাপকে ছাড়িয়ে গিয়েছে বিশ্বের বহু শহর। দিল্লির বায়ু দূষণের ভয়াবহতা কিছুদিন আগেই দেশের মানুষ প্রত্যক্ষ করেছিল। এবার বায়ু দূষণে শীর্ষে চলে এল দেশের দুটি শহর দিল্লি ও কলকাতা।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা হেলথ ইফেক্ট ইন্সটিটিউট এর স্টেট অফ গ্লোবাল এয়ার ইনিশিয়েটিভ দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুতে বিপদজনক ধুলোকণা অর্থাৎ PM ২.৫ সংস্পর্শে আসার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে দূষিত দুটি শহর হিসেবে চিহ্নিত হয়েছে দিল্লি এবং কলকাতা। অন্যদিকে বাতাসে নাইট্রোজেন ডাই অক্সাইড অর্থাৎ NO2 প্রভাবিত বিশ্বের সবচেয়ে দুটি দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে চীনের সাংহাই এবং রাশিয়ার মস্কো।

রিপোর্টে বলা হয়েছে এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস যা ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি হয়েছে। সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলিতে বায়ুতে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ বেশি পাওয়া যায়। উন্নত দেশগুলিতে নাইট্রোজেন বাই অক্সাইডের পরিমাণ বেশি পাওয়া যায়। বিশ্বের প্রায় ৭২৩৯ টির বেশি শহরে PM২.৫ এবং NO2 র প্রভাব বেশি পাওয়া গিয়েছে। এই দুই এর প্রভাবে ১.৭ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটেছে ৭২৩৯ শহরে। যার মধ্যে এশিয়া আফ্রিকা পূর্ব ও মধ্য ইউরোপের শহরগুলি বেশি স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলথ এফেক্ট ইন্সটিটিউটের আগের প্রতিবেদনে বলা হয়েছিল বিশ্বে দশজনের মৃত্যু হলে তার একজনের মৃত্যুর কারণ এই বায়ু দূষণ। ২০১৯ সালে বিশ্বব্যাপী ৬.৭ মিলিয়ন মৃত্যুর জন্য দায়ী এই বায়ু দূষণ।`

About Post Author