সময় কলকাতা ডেস্কঃ র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা হল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা৷ ১৯৪৭ সালের ১৭ অগস্ট। ভারত ও পাকিস্তানকে ভাগ করে গিয়ে ঘোষণা হয়েছিল র্যাডক্লিফ লাইন-এর।
সিরিল র্যাডক্লিফ ৪,৫০,০০০ বর্গ কিমি জুড়ে অবস্থিত এই সীমান্তরেখা সর্বসমক্ষে আনেন। সেদিন প্রায় ৮৮ মিলিয়ন মানুষের জীবন নির্ধারণ হয়েছিল। যে চিন্তাভাবনা থেকে এই র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখার জন্ম হয়েছিল, তা হল ভারত ও পাকিস্তান দুটি আলাদা ধর্মীয় জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত হবে। মুসলিমদের নিয়ে হবে পাকিস্তান এবং হিন্দু ও শিখদের নিয়ে হবে ভারত।
ভারতের স্বাধীনতার সময় জওহরলাল নেহেরু এবং মহম্মদ আলি জিন্না দেশের মানুষের জন্য দেশভাগের সিদ্ধান্তকেই মেনে নিয়েছিলেন। ব্রিটিশ সরকারও সেই শর্তেই স্বাধীনতা হস্তান্তরের সিদ্ধান্তে শিলমোহর দেন। লর্ড ওয়েভেল প্রথমে সীমান্ত ভাগের জন্য একটি প্রাথমিক লাইন ঠিক করেছিলেন। পরে তাঁকে সরিয়ে লর্ড মাউন্টব্যাটেন ভারতে আসেন। এরপরই ১৯৪৭ সালে ৮ জুলাই সিরিল র্যাডক্লিফ ভারতে আসেন এবং সর্বশেষ সিদ্ধান্ত নেন।

সেদিন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষকে র্যাডক্লিফের আঁকা বিভক্তি লাইন অতিক্রম করতে হয় নিজের বসবাসের জন্য। শুরু হয় ধর্মীয় সহিংসতা, আর তাতে প্রাণ হারায় প্রায় ৫ থেকে ১০ লাখ মানুষ। এই ভয়াবহ ট্রাজেডি এখনো রক্তাক্ত করে চলেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ককে।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?