Home » জেনে নিন লবঙ্গ চা-এর কিছু উপকারিতা

জেনে নিন লবঙ্গ চা-এর কিছু উপকারিতা

সময় কলকাতা ডেস্কঃ আমরা সবাই কম বেশি চা খেতে পছন্দ করি। কিছু মশলা রয়েছে, যেগুলো চায়ে মিশিয়ে পান করলেই শরীরের বহু রোগ দূর হতে পারে। এমনই একটি মশলা হচ্ছে লবঙ্গ। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায় লবঙ্গ চা পান করলে। লবঙ্গে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা নানাভাবে আমাদের শরীরের জন্য উপকার করে থাকে। লবঙ্গে রয়েছে ইউজেনল নামে একপ্রকার উপাদান। যা দাঁতের সমস্যা, মাড়িতে বা মুখের ভেতরে ঘা জাতীয় যেকোনো সমস্যার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। জেনে নেওয়া যাক লবঙ্গের কিছু উপকারিতা-
কাশি, ঠান্ডা লাগার সমস্যা কমায়
লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এবার এই ক্ষমতা থাকার দরুন লবঙ্গ চা খেলে কাশি কমতে পারে। এই কারণেই ইনফেকশন দূর হয়। সর্দি কাশির উপশম কমায় এই চা।

ইমিউনিটি বাড়ায় লবঙ্গ চা

লবঙ্গ চা শরীরের ইমিউনিটি বাড়িয়ে দিতে পারে। ইমিউনিটি বেশি না থাকলে শরীরে অনেক সংক্রামক রোগ দেখা দিতে পারে। লবঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টই পারে ইমিউনিটি বাড়াতে।
দাঁতের ব্যথা কমায় লবঙ্গ চা
লবঙ্গ চা খেলেই কমতে পারে দাঁতে ব্যথা। এক্ষেত্রে লবঙ্গে এমন কিছু উপাদান রয়েছে যা মুখের ব্যাকটেরিয়া দূর করে দিতে পারে। তাই দাঁতে ব্যথা দূর করতে চাইলে আপনি এই চা খেতে পারেন। এছাড়াও মাড়ির সমস্যা দূর করতেও এই চা কার্যকরী।
আর্থ্রাইটিসের যন্ত্রণা কমায় লবঙ্গ চা
লবঙ্গে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ হাড়ের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক কাপ লবঙ্গ চা বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। তারপর সেই ঠান্ডা চা ব্যথা জায়গায় কম করে ২০ মিনিট লাগালে দেখবেন যন্ত্রণা একেবারে কমে গেছে।।

About Post Author