Home » উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ছবি

উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ছবি

সময় কলকাতা ডেস্কঃ রবিবার রাজ্যের দুটি ওয়ার্ডে চলছে উপনির্বাচন। বনগাঁ কবি বেশবলাল স্কুলে চারটি বুথে ভোট হচ্ছে। সেখানে বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল ও তৃণমূল প্রার্থী পাপাই রাহা। প্রথমে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলেও কিছু সময় পর থেকেই শুরু হয়ে যায় বিক্ষিপ্ত অশান্তি। বনগাঁয় বহিরাগতদের এনে ভোট করানোর অভিযোগ তুলেছে তৃণমূল বিজেপি দুই দলই ।

রবিবার সকালে ভোট গ্রহণ শুরুর পরই বনগাঁ কবি কেশব লাল বিদ্যাপীঠের সামনে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসে। তৃণমূল প্রার্থী পাপাই রাহার দাবি, বিজেপির পক্ষ থেকে বহিরাগতদের নিয়ে এসে তাঁদের দিয়ে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে। উল্টোদিকে পাল্টা অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেও। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা বুথের ১০০ মিটারের কর্মী জমায়েত করেছে। অশান্তির আশঙ্কা করছেন তিনি। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ তোলেন তারা। পাশাপাশি বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে মারধোরের অভিযোগ । পুলিশের সামনেই ঘটে পুরো ঘটনা। এরপর বিধায়ককে মারধরের ঘটনায় বনগাঁ বাটার মোড়ে অবরোধ করে বিজেপি কর্মীরা

অন্যদিকে, ভোটগ্রহণ শুরুর পরই আসানসোলে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের প্রার্থী আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। প্রসঙ্গত আসানসোলের মেয়র বিগত নির্বাচনে কোনো ওয়ার্ড থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেননি। মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়র হয়েছিলেন। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে। সেই নিয়ম অনুযায়ী উক্ত ওয়ার্ডে জয়ী তৃণমূল কাউন্সিলর সঞ্জয় কুমার কে পদত্যাগ করিয়ে প্রার্থী হয়েছেন আসানসোল কর্পোরেশনের মেয়র তথা বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়। প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি সিপিএমও।

 

About Post Author