অমলেন্দু মন্ডল, সময় কলকাতা ডেস্কঃ বীরভূমের বামদেবের জন্ম ভিটে বলে খ্যাত আটলা গ্রামের দুটি মন্দিরে পরপর চুরির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শনিবার রাতে আটলা গ্রামের বিল্লোবাসিনী মন্দির ও বামদেবের জন্মভিটে সংলগ্ন তারা মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটে।

রবিবার সকালে মন্দির খুলে পুরোহিত দেখতে পান, মন্দিরে থাকা মূর্তির সব গয়না চুরি হয়ে গিয়েছে এবং প্রণামী বাক্সের টাকাও চুরি হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দুটি মন্দিরের তালা ভেঙে প্রথমে গয়না নেয় এবং পরে প্রণামী বাক্সের তালা ভেঙে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। চুরির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আটলা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। আশেপাশের এলাকার সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর