Home » বানিয়ে ফেলুন সুস্বাদু ইলিশ মাছের কোর্মা

বানিয়ে ফেলুন সুস্বাদু ইলিশ মাছের কোর্মা

সময় কলকাতা ডেস্ক: আজ দুপুরে বানিয়ে ফেলুন সুস্বাদু ইলিশ মাছের কোর্মা। আর জমিয়ে উপভোগ করুন,দেখে নিন রেসিপি,

উপকরণ

ইলিশ মাছ,

তেল
পেঁয়াজ,
রসুন বাটা,
আদা বাটা,
জিরের গুঁড়ো,
টক দই,

রসুন কোয়া,
এলাচ গুঁড়ো,
কাঁচা লঙ্কা
সামান্য ধনেপাতা,
পরিমাণ মতো নুন, হলুদ

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিন। তারপর এর সঙ্গে কিছুটা রসুনবাটা ও কাটা পেঁয়াজ মাখিয়ে নিন। এবার প্যানে তেল গরম করে তার মধ্যে কাটা পেঁয়াজ হাল্কা করে ভেজে নিন। এরপর বাকি সব মশলা, জল ও নুন দিয়ে দিন। এবার ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এরপর মাছের টুকরোগুলো একটি একটি করে প্যানে দিয়ে দিন। অন্তত ১৫ মিনিট ভাল করে রান্না করুন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাছের গা থেকে তেল ছাড়তে শুরু করলে নামিয়ে ফেলুন। রান্নার উপর কাঁচা লঙ্কা ও ধনে পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু ইলিশ মাছের কোর্মা।

About Post Author