সময় কলকাতা ডেস্কঃ
আজ ২৩ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩৪ তম দিন।
আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী :
১৬১৭ – লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।
১৮২৫ – বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
১৯৬২ – বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
২০১৬ – ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবনে আকাশবাণী মৈত্রী চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:
১৮৫২ -ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক রাধাগোবিন্দ কর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৮ – ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিজ্ঞানী আন্না মনি-র জন্মদিন আজ।
১৯৬৮ – ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, কে কে নামে সুপরিচিত কৃষ্ণকুমার কুন্নথ এদিন জন্মান।
১৯৭৮ – কোবি ব্রায়ান্ট, প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:
১৮৮৬ – পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৫ – বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম-এরা প্রয়াণ দিবস আজ।
১৯৮৭ – সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক এদিন প্রয়াত হন।
২০১৮ – প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি