Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯৩২ – বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
১৯৮৯-নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭৭-এ কে কুমারস্বামীর,সিংহলী শিল্পী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৪-প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন-এর জন্মদিন আজ।
১৯১১ -দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক এদিন জন্মান।
১৯১৫ -শম্ভু মিত্র,বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫৮ -মুকুল চৌধুরী,বাংলাদেশী কবি ও গীতিকার এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮১৮ – ওয়ারেন হেস্টিংস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল আজকের দিনে প্রয়াত হন।
১৯৮২ – ভারতের এক সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠক একনাথ রানাডে-র প্রয়াণ দিবস আজ।
২০০০ – অরুণ মিত্র ,বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক এদিন প্রয়াত হন।
২০০৫ – সংগীত,নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী অমিত সেন-এর জন্মদিন আজ।

About Post Author