Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৫ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৯৬ – উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতী’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৯ – লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।
১৯৯২ – চিন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭২ – স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০০ – বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও শনিবারের চিঠি সাহিত্য পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস-এর জন্মদিন আজ।
১৯১৬ -নোবেলজয়ী মার্কিন অণুজীব বিজ্ঞানী ফ্রেডেরিক রবিনস এদিন জন্মান।
১৯৪৭ – প্রবাল চৌধুরী বাংলাদেশি সঙ্গীতশিল্পী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬২ – বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক তসলিমা নাসরিন-এর জন্মদিন ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮১৯ – জেমস ওয়াট ব্রিটিশ প্রকৌশলী, ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারক আজকের দিনে প্রয়াত হন।
১৮৬৭ – ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে-র প্রয়াণ দিবস ।
১৮৯৭ – মুর্শিদাবাদের কাশিম বাজার রাজের মহারাণী স্বর্ণময়ী এদিন প্রয়াত হন।
১৯৩০ – ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব অনুজাচরণ সেন আজকের দিনে প্রয়াত হন।
২০০৭ হাস্যরসাত্মক তথা কৌতুকরসবোধে সংপৃক্ত রচনার জন্য সুপরিচিত বাঙালি লেখক,কবি ও প্রাবন্ধিক তারাপদ রায়-এর প্রয়াণ দিবস আজ।
২০২১ – শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি তবলা বাদক এদিন প্রয়াত হন।

About Post Author