সময় কলকাতা ডেস্ক: প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বহু ধারাবাহিকে অভিনয়ের জন্য ছোটপর্দার দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন তিনি। জানা যাচ্ছে, শুক্রবার সকালে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে । চিকিৎসা চলছিল। সদা হাস্যমুখ অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টেলি জগতে।
দীর্ঘদিন ধরেই অভিনয়ে রয়েছেন। বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে ‘সোনা রোদের গান’-এ পর্দার আনন্দীর পিসিমার চরিত্রে অভিনয় করছিলেন অনন্যা চট্টোপাধ্যায়৷

এদিন, নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ করেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। স্মৃতি ভাগ করে নিয়েছেন শ্রীলেখা মিত্র, সৌমিলি বিশ্বাস থেকে শুরু করে গায়ক জোজো । শিল্পীর এই আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।


More Stories
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?