সময় কলকাতা ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর আগামী ছবি ‘কাছের মানুষ’-এর ট্রেলার।
ট্রেলারের শুরু হয়েছে সাদাকালো ছবির দৃশ্যে জীবন-মৃত্যুর সমান্তরাল চলার বার্তা দিয়ে। যেখানে পদে পদে উঠে এসেছে জীবন ও মৃত্যুর টানাপোড়েনের গল্প। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে প্রসেনজিৎ জীবন বিমা বিক্রি করেন। আর অন্যদিকে মায়ের কারণে প্রচুর টাকা প্রয়োজন দেবের। দেবকে সেই জীবন বিমা বিক্রি করতে চান প্রসেনজিৎ। শেষমেশ কী ঘটবে? তা জানতে হলে অবশ্য আপনাকে অপেক্ষা করতে হবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দেব প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে রয়েছেন ইশা সাহা।
২০২১ সালে ‘কাছের মানুষ’-সিনেমার কথা ঘোষণা করা হয়েছিল। দেব জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলেই ২০২২-এর পুজোর সময় মুক্তি পাবে সিনেমাটি। সেই কথাই রাখলেন দেব। জানা গিয়েছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি ‘কাছের মানুষ’ ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ছবির শুটিং।
সুপারস্টার দেব মানেই যে বড় কোনও চমক আসতে চলেছে ঠিক তেমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা। এর আগে দেব ও প্রসেনজিৎ, দুজনেই সোশ্যাল মিডিয়ায় ‘কাছের মানুষ’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছিলেন। সেখানেই জানিয়েছেন ছবিটির মুক্তির দিন। ‘কাছের মানুষ’ সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ছবিটিতে রয়েছেন টলিউডের একঝাঁক তারকা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যায় লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র