সময় কলকাতা ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল পরিচালক পাভেলের ছবি ‘কলকাতা চলন্তিকা’। মুক্তির প্রাক্কালে ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে একটি পোস্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সালটা ২০১৬। ব্যস্ত শহর কলকাতায় হঠাৎই ছন্দপতন। উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডের উপর ভেঙে পড়ল নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। চারিদিকে প্রাণ হারানোর আর্তনাদ, চিৎকার। সেই দিনের ক্ষত আজও যেন ভেসে ওঠে শহর কলকাতার বুকে। সেই দিনের ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমার প্রত্যেকটি মানুষ। ৬ বছর পেরিয়ে কেমন আছে কলকাতা সেই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে ‘কলকাতা চলন্তিকা’। কলকাতা শহরের গল্প বলবে পাভেলের এই নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা।
ছবিতে ভিন্ন লুকে দেখা গিয়েছে এক ঝাঁক তারকাকে। একজন রাজনৈতিক ক্যাডারের ভূমিকায় দেখা গেছে খরাজ মুখোপাধ্যায়কে। পুলিশের ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা,সৌরভ দাস,শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহা।

পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া,ও তার এক বিবর্ণ চিত্র দেখা গিয়েছে এই ছবিতে। পুরোপুরি ভিন্ন স্বাদের ছবি এটি। ছবিটি মুক্তি পেয়েছে ‘বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে। ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস। পরিচালক পাভেল জানিয়েছেন, ‘এই ছবিটা শহর কলকাতার তিন দিনের জীবনের গল্প বলবে। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলির পথে। দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। তৃতীয় দিনে দেখা যাবে,ওই ফ্লাইওভার ভেঙে যাওয়ার পর সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে।’


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে