Home » মাতৃত্বের জেল্লায় ডিম্পল কুইন

মাতৃত্বের জেল্লায় ডিম্পল কুইন

সময় কলকাতা ডেস্কঃ অনেকেরই ধারণা প্রেগন্যান্সিতে নাকি মায়েদের হাজার কষ্ট করতে হয়। বিশেষ করে চেহারার বিশেষ পরিবর্তন হয়। কিন্তু মা হওয়ার সময়কার সমস্ত মিথ ভেঙ্গে দিচ্ছেন বলিউডের ডিম্পল কুইন আলিয়া ভাট। মাতৃত্বকালীন সময়ে যেন আরও রূপ উপছে পড়ছে অভিনেত্রীর।

হবু মা আলিয়া ভাটের প্রেগন্যান্সি ফ্যাশন এখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনও বরের ওয়্যারড্রোবে হানা দিচ্ছেন, কখনও আবার ডিজাইনার পোশাকে তাক লাগাচ্ছেন তিনি। নায়িকার প্রেগন্যান্ট হওয়া মানে ঘরে বসে থাকা নয়, চুটিয়ে কাজ করা, করিনা কাপুরের দেখানো পথেই হাঁটছেন আলিয়া।

নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘ডার্লিংস’ বা করণ মালহোত্রার ‘শামশেরা’, একা হোক বা বর রণবীর কাপুরের হাত ধরে, একের পর এক আসন্ন ছবির প্রচারে বেরিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন কিউট কুইন। আলিয়ার মাতৃত্বের জেল্লার সামনে একটু হলেও ফিকে হয়ে যান হ্যান্ডসম রণবীরও। তাঁর মুখ জুড়ে গোলাপি আভা মন কেড়ে নেয় নেটিজেনদের।

পোশাক পরার সময়ে আরামের দিকটা বিশেষভাবে মাথায় রাখছেন রণবীর ঘরণী। বেশিরভাগ সময়ই ঢিলেঢালা পোশাকে লেন্সবন্দি হচ্ছেন তিনি। সম্প্রতি লম্বা ঝুলের গোলাপি টপের সাথে ঢিলেঢালা প্যান্ট আর ছোট্ট হিলে হাসিমুখে পোজ দিতে দেখা গেল কাপুর-বাড়ির নববধূকে। সঙ্গে ছিলেন রণবীরও।

About Post Author