সময় কলকাতা ডেস্কঃ বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নাম ভানু বন্দ্যোপাধ্যায়। এই বছর তাঁর ১০১তম জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষ্যে ফের ভানু বন্দ্যোপাধ্যায়কে ফের রুপোলি পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। বাংলা সিনেদুনিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ভানু বন্দ্যোপাধ্যায়।
যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুই বদলেছে। কিন্তু আপামর বাঙালির মনে ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম, তাঁর সৃষ্টি আজও উজ্জ্বল। তাঁর ১০১তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানানো হল একটি বিশেষ গল্পের মাধ্যমে। যেখানে তাঁর অভিনীত চিরস্মরণীয় দৃশ্যগুলি তো থাকছেই সেই সঙ্গে সমসাময়িক কিংবদন্তি অভিনেতাদের স্মৃতিও রঙিন হয়ে উঠবে বাঙালির হৃদয়ে। ছবির নাম ‘যমালয়ে জীবন্ত ভানু’ । এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মেক আপেও নিজের জাদু দেখিয়েছেন সোমনাথ কুণ্ডু। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রাজা নারায়ণ দেব।

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক। ছবি সম্পর্কে সায়ন্তন বলেন, ছবির নাম যখন ‘যমালয়ে জীবন্ত মানুষ’, তখন বোঝাই যাচ্ছে যে তাঁর কালজয়ী সিনেমা ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এর সঙ্গে অবশ্যই কোনও না কোনও সংযোগ থাকবে। তবে এই ছবি ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়। এটি মূলত এই সময়ের প্রেক্ষাপটে তৈরি একটি গল্প,যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় একটি চরিত্র হিসেবে উঠে আসবেন। সেই সঙ্গে তৎকালীন অজস্র কিংবদন্তি অভিনেতাদের পর্দায় নিয়ে আসা হবে। ভানু বন্দ্যোপাধ্যায় বাঙালির আবেগ, নস্ট্যালজিয়া। খুব যত্ন সহকারে আমরা ছবিটা করার চেষ্টা করব, যাতে সেই আবেগে কোনও আঘাত না আসে।’


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে