Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৮ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫১১ – পর্তুগিজরা মালাক্কা দখল করে।
১৬১৯ – দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
১৮৮৩ – ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাসপ্রথা বাতিল ঘোষিত হয়।
১৯৯০ – ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার ১৯তম প্রদেশ ঘোষণা করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫৫ – স্বর্ণকুমারী দেবী, বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতকার ও সমাজ সংস্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৪ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য অতুল্য ঘোষ-এর জন্মদিন।
১৯০৫ -দীনেশ গঙ্গোপাধ্যায় বাঙালি কবি,ঔপন্যাসিক ও অনুবাদক এদিন জন্মান।
১৯০৮ – আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট বাঙালি আয়ুর্বেদ বিশেষজ্ঞ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৯ – ভারতীয় বাঙালি বৈমানিক ও লেখক বীরেন রায়-এর জন্মদিন আজ।
১৯২০ -ভারতের স্বাধীনতা আন্দোলনে নৌবিদ্রোহের শহীদ মানকুমার বসু ঠাকুর এদিন জন্মান।
১৯৪৫ – লতিফুর রহমান, বাংলাদেশি শিল্পপতি, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৯ – ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীরকুমার সেন আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৩ – অমিয় বাগচী ,বাঙালি কবি ও গীতিকার এদিন প্রয়াত হন।
১৯৮০ – প্রখ্যাত ভারতীয় বাঙালি রম্যলেখক শিবরাম চক্রবর্তী-র প্রয়াণ দিবস আজ।
১৯৯০ – সুমিত্রা দেবী, বাংলা ও হিন্দী চলচ্চিত্রের কৃতী অভিনেত্রী এদিন প্রয়াত হন।
১৯৯২ – রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট বাঙালি আয়ুর্বেদ বিশেষজ্ঞ আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য-র প্রয়াণ দিবস আজ।

About Post Author