সময় কলকাতা ডেস্কঃ
আজ ২৯ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৪১ তম দিন।
আজকের দিনের বিশেষ গুরুত্ব :
১৮৩১- মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।
১৮৩৫ – অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়।
১৯৪৭- ভীমরাও রামজি আম্বেডকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।
১৯৫৩ – সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৫৬ – খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ শুরু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন :
১৬৩২ – জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৫ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড় ধ্যান চাঁদ-এর জন্মদিন আজ।
১৯৫৮ – মাইকেল জ্যাকসন, আমেরিকান গায়ক, গীতিকার এবং ড্যান্সার এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:
১৯৭৬ – কাজী নজরুল ইসলাম, বাঙালি লেখক, সাহিত্যিক, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৪ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক তুষারকান্তি ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৭ – কংসারী হালদার, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনে র খ্যাতনামা নেতা ও এক রাজনৈতিক ব্যক্তিত্ব এদিন প্রয়াত হন।
২০২১ – প্রখ্যাত বাঙালি সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র প্রয়াণ দিবস আজ ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি