সময় কলকাতা ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। একটি সুইস টিপলেই মাত্র ন’সেকেন্ডের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে নয়ডার টুইন টাওয়ার । এই ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে অন্তত তিন মাস। ধ্বংসস্তূপ সরাতে এক হাজার ট্রাক ব্যবহার করা হবে। বেআইনি নির্মাণকাজের জন্য দিল্লি সংলগ্ন নয়ডার টুইন টাওয়ার ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছে কোর্ট । তার আগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবাসিক সহ স্থানীয়দের। কিন্তু টুইন টাওয়ারের পাশে ঘুরে বেড়ানো সারমেয়দের কি হবে ? সেই কথা ভেবে উদ্যোগ নিয়েছেন এনজিও কর্মীরা। রবিবার ভোর থেকেই শুরু হয়েছে সারমেয়দের উদ্ধার কাজ। বিস্ফোরণের কারণে যাতে পথ কুকুরদের কোন রকম সমস্যা না হয় তারা যাতে কোন ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই কথা ভেবে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। জানা গিয়েছে, রবিবার সকাল থেকে ৩০ থেকে ৩৫টি পথ কুকুরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। আরও সারমেয়র খোঁজ চলছে।

ইতিমধ্যেই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে নয়ডার টুইন টাওয়ার চত্বর। মোতায়েন থাকছে ৫৬০ পুলিশ কর্মী। এছাড়াও অতিরিক্ত ১০০ ফোর্স রাখা হয়েছে। থাকছে চারটি কুইক রেসপন্স টিম, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। একাধিক ট্রাফিক নিয়মেও পরিবর্তন করা হয়েছে। এলাকায় সাতটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।বিস্ফোরণের আগেই বন্ধ করা হবে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। বন্ধ হবে পাইপলাইনে এলাকায় গ্যাস সরবরাহ। এরপর নিরাপত্তারক্ষীরা টুইন টাওয়ার এলাকা ছাড়লেই টেপা হবে বোতাম। রবিবার বিকেলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে প্রশাসন। সেক্টর ৯৩এ এলাকায় এই বিস্ফোরণের জেরে ব্যাপক পরিবেশ দূষণের সম্ভাবনা রয়েছে। তাই এলাকায় বসানো হয়েছে বিশেষ ডাস্ট মেশিন।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?