সময় কলকাতা ডেস্কঃ বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নাম ভানু বন্দ্যোপাধ্যায়। এই বছর তাঁর ১০১তম জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষ্যে দে’জ পাবলিশিং প্রকাশ করল নতুন বই ‘ভানু ১০০ পেরিয়ে’।
জানা গিয়েছে,বইটি তৈরির প্রথম পর্ব থেকে জড়িয়ে রয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় ও ভানু কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক। দে’জ পাবলিশিং হাউসের কর্ণধার সুধাংশ শেখর দে ও অপু দে অতি যত্নে এই লেজেন্ডারি বই প্রকাশ করলেন। বইটিতে একাধারে নানা রূপে ধরা হয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে। শিল্পী ভানু, মানুষ ভানু,পারিবারিক ভানু, মঞ্চ নাটকে ভানু, বেতার নাটকে ভানু, সঙ্গে রয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের সমগ্র জীবনপঞ্জী ও অভিনয়পঞ্জী।

তরুণ মজুমদার তাঁর শেষ লেখা লিখে গেলেন এই ‘ভানু ১০০ পেরিয়ে’ বইতে। সমস্ত লেজেন্ডারি শিল্পী থেকে কলাকুশলীর ভানুদাকে নিয়ে স্মৃতিচারণ রয়েছে এই বইতে। ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, ছেলেমেয়ে-সহ তাঁর আত্মীয় পরিজনও লিখেছেন এই বইতে। ভানু বন্দ্যোপাধ্যায়ের আরেক পুত্র পিনাকী বন্দ্যোপাধ্যায় যিনি বিদেশে থাকেন তিনি প্রথম কলম ধরেছেন এই বইতেই। সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, আলপনা গোস্বামী, শাশ্বত চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার মিলবে এই বইতে। বইটি সম্পাদনা করেছেন সাংবাদিক ঋতপ্রভ বন্দ্যোপাধ্যায়।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র