সময় কলকাতা ডেস্কঃ গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত অভিনেতা ও বলিউড ফিল্ম সমালোচক কামাল রশিদ খান। মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কামালকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, তাঁকে নিয়ে যাওয়া হবে বোরিভালি আদালতে। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালে তিনি একটি বিতর্কিত পোস্ট করেছিলেন। সেই কারণেই গ্রেফতার করা হয় কামালকে।
জানা গিয়েছে,২০২০ সালে কামাল রশিদ খানের বিরুদ্ধে প্রয়াত দুই মহাতারকা ঋষি কপুর এবং ইরফান খানের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল। এরপরেই আইপিসি ২৯৪ ধারায় কামাল রশিদ খানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছিল। ব্যক্তিগত আক্রোশ মেটাতে তারকাদের সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন কমল। যা কিনা একেবারেই গ্রহণযোগ্য নয়।

বেশিরভাগ সময়ই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন কামাল রশিদ খান। নিজের ইউটিউব চ্যানেল -এ বলিউডের নানা ধরনের ছবির রিভিউ দেন অভিনেতা। নানা বিষয়ে নিজের মতামতও ব্যক্ত করেন তিনি। এমনকী প্রথিতযশা অভিনেতাদের তুলোধনা করতেও পিছপা হন না তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল -এ ক্রিকেট ম্যাচেরও রিভিউ করছেন কামাল। সেই কারণেই বার বার বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র