Home » নাইজেল আকারার উত্তরণ

নাইজেল আকারার উত্তরণ

সময় কলকাতা ডেস্ক : নয় নয় করে দশ বছর হয়ে গেল অভিনয় জগতে।অরিন্দম শীল পরিচালিত “তীরন্দাজ শবর” সিনেমাটিতে সুমিত ঘোষালের চরিত্রে অভিনয়ে যথারীতি নজর কেড়েছেন নাইজেল আকারা। ২০১২ সালের “মুক্তধারা”থেকে শুরু করে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৃষ্ট গোয়েন্দা শবর দাশগুপ্ত সিরিজের অরিন্দম শীলের নবতম প্রচেষ্টায় অবশ্যই প্রধান আকর্ষণ শাশ্বত চট্টোপাধ্যায়। অথচ এই মুভির কাহিনীর মধ্যেই যেন রয়েছে নাইজেল আকারার জীবনের এক টুকরো।২১ বছর বয়সে অপহরণ ও ১৭টি অন্যান্য মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছিলেন। কারাগারে বসেই মানবাধিকার নিয়ে প্রথাগত পড়াশুনো। ২০০৯ সালে মুক্তি পেয়ে ঋতুপর্ণার সঙ্গে মুক্তধারা। তারপরে অভিনয়ের মধ্যে থেকেছেন,কেটেছে দশটা বছর। রয়েছেন জীবনের মুলস্রোতে। রাজকাহিনী বা গোত্রের মত সিনেমায় অভিনয় করেছেন চওড়া কাঁধের দীর্ঘদেহী ৪৪ বছর বয়সী সুদর্শন অভিনেতা।এখন সাংবাদিকদের বলে থাকেন, তাঁর কীরকম দিন কেটেছে প্রেসিডেন্সি জেলের সেই সেলে যেখানে থাকতে হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

শবর কাহিনীতে “বুলু দা ” চরিত্রে তিনি রবিনহুডের ইমেজে। কাহিনীতে অপরাধের বৃত্তে থেকেও মুক্তি মিলে যায় অপরাধের পেছনে থাকা উপকারী মানসিকতায়। নাইজেল আকারাকে যেন এভাবেই খুঁজে পান দর্শকরা। বারবার পর্দার নায়কের মধ্যে তাঁরা খুঁজে পান অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো।।

About Post Author