Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৪৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৫২ – যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।
১৯৭০ – নাসা দুইটি অ্যাপোলো চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।
১৯৮৫ – চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।
২০০৫ – চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯২০ – বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬৬ – সালমা হায়েক, মেক্সিকান-মার্কিন অভিনেত্রী, পরিচালক, টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক-এর জন্মদিন আজ।
১৯৮৮ – ইশান্ত শর্মা, ভারতীয় ক্রিকেটার এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩৩ – অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৭ -চট্টো নামে পরিচিত বীরেন চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট বিপ্লবী এদিন প্রয়াত হন।
১৯৪৬ – বাংলা ভাষার সাহিত্যিক প্রমথ চৌধুরীর প্রয়াণ দিবস আজ।
১৯৫২ – বেণী মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক এদিন প্রয়াত হন।
১৯৬৭ – আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক আজকের দিনে প্রয়াত হন।
২০২১ -ভারতীয় অভিনেতা সিদ্দার্থ শুক্লা-র প্রয়াণ দিবস আজ।

About Post Author